জামিনে মুক্ত আ. লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কারামুক্ত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম।
তিনি জানান, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। ধাপে ধাপে অন্য মামলাগুলোতে জামিন পাওয়ার পর সর্বশেষ পল্টন থানার একটি মামলায়ও আদালত তার মঞ্জুর করে।

তিনি আরও জানান, আজ বিকেল সাড়ে ৫টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সব মামলার জামিন সংক্রান্ত কাগজ যাচাই-বাছাই করে তার মুক্তি কার্যকর করা হয়। মুক্তির সঙ্গে সঙ্গেই হাসপাতালে পাহারায় থাকা কারারক্ষীও প্রত্যাহার করা হয়।
গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত অসুস্থতা দেখা দিলে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মোশাররফ হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেই তিনি জামিনে মুক্ত হন।
প্রসঙ্গত, গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রাম-১ আসন থেকে দায়িত্ব পালন করেছেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

