তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় জানানো হয়, উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। তার আগমনকে ঘিরে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, তারেক রহমানের বগুড়ায় আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সফরের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় শেরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

