বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

দিপু দাসের লাশ পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

বিশেষ সংবাদ

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহ পোড়ানোর ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইয়াছিন আরাফাত (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় একজন মাদ্রাসাশিক্ষক।

ডিবি পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইয়াছিন আরাফাত ময়মনসিংহের ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার বাসিন্দা। তিনি গাজী মিয়ার ছেলে এবং তার মায়ের নাম সফুরা খাতুন। হত্যাকাণ্ডের পর তিনি প্রায় ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দিপু চন্দ্র দাসকে হত্যার সময় ফ্যাক্টরির ফটকে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, মারধর করে ফটকের সামনে হত্যা করা এবং পরে দড়ি দিয়ে মরদেহ টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে গিয়ে পোড়ানোর ঘটনায় নেতৃত্বদানকারীদের মধ্যে ইয়াছিন আরাফাত অন্যতম।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৮ জন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে মহাসড়কের পাশে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পরদিন ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু দাস বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি গত দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডে লাইন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...