শেরপুরে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

শেরপুর জেলা শহরে রাস্তার ধারে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সদর পৌরসভা ও সড়ক ও জনপদ অধিদপ্তর। জেলা প্রশাসনের নির্দেশনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিজওয়ানুল হক। পৌর শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় একযোগে অভিযান চালানো হয়।

অভিযানকালে জেলা সদর হাসপাতালের সামনে থাকা অস্থায়ী দোকানপাট, শেরপুর পুলিশ লাইনের সামনের দেয়ালসংলগ্ন অবৈধ স্থাপনা, জেলা কারাগারের সামনের দখল করা অংশ এবং খোয়ারপাড় শাপলা চত্বরের আশপাশে ফুটপাত জুড়ে গড়ে ওঠা শতাধিক স্থাপনা অপসারণ করা হয়।

এ সময় শেরপুর পৌরসভার প্রকৌশলী খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দীন, সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুর সদর থানার পুলিশ সদস্যরাও অভিযানে সহায়তা করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার রিজওয়ানুল হক বলেন, রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। একই সঙ্গে এসব অবৈধ স্থাপনার কারণে যানজট বাড়ছিল এবং শহরের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছিল। নগরীর চলাচল স্বাভাবিক রাখতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...