শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।

শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম বেগম (৬৫)। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি চলছিল। হঠাৎ করে কয়েক মিনিটের জন্য প্রবল ঘূর্ণিবায়ু, টর্নেডো আকারে-গ্রামটিতে আঘাত হানে। মাত্র দেড় থেকে দুই মিনিট স্থায়ী এই ঝড়ে মুহূর্তেই বদলে যায় পুরো এলাকার চিত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় একটি গাছ উপড়ে পড়ে বেগমের ঘরের ওপর। এতে তিনি গাছচাপায় ঘটনাস্থলেই মারা যান।

টর্নেডোর প্রভাবে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নের একাধিক গ্রামে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায় এবং বহু গাছপালা উপড়ে পড়ে।

বিদ্যুৎ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে এবং তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নন্নী পশ্চিম পাড়ায় গাছচাপায় বৃদ্ধা বেগমের মৃত্যু হয়। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বলেন, ঝড়ের সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ঘরবাড়ি উড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহতের দাফন-কাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে, পরে সরকারি সহায়তা দেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় মসলা ও সবজির দাম। এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৩০০ টাকা বেড়ে...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার...

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় মসলা ও সবজির দাম। এক মাসের...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন...

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের...

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন...