রেজিস্ট্রি অফিস থেকে গ্রেফতার শেরপুরের সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস

বগুড়ার শেরপুরে বিএনপির দায়ের করা একটি মামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে শহরের রেজিস্ট্রি অফিস চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর পৌর শহরের কর্মকার পাড়া এলাকার মৃত হিরেন চন্দ্র দাসের ছেলে এবং শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশ্মশানের সাধারণ সম্পাদক।।
জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওইদিন আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেন। এসময় ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে দলীয় কার্যালয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়।
প্রায় এক বছর পর, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর, রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য, তাঁদের ছেলে ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৪১ জনকে আসামি করা হয়। এ ছাড়াও মামলায় উল্লেখ করা হয় অনেক অজ্ঞাতনামা ব্যক্তির নাম।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, মামলার তদন্তে চন্দন কুমার দাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

