আমাকে দিয়ে চাঁদাবাজি-টেন্ডারবাজি সম্ভব নয়: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাকে দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দুর্নীতি কোনোভাবেই সম্ভব নয়। এলাকার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষ বিষয়টি ভালো করেই জানে। সে কারণেই প্রকাশ্যে অন্য দলের কর্মসূচিতে গেলেও ভোট দেওয়ার সময় তারা তাকেই বেছে নেবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত দেড় বছরে এনসিপি ও জামায়াত জোটের কোনো নেতাকর্মী চাঁদা তুলতে এলাকায় যাননি। কেউ হাট-বাজার দখল করেনি, সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেনি। তাঁর ভাষায়, “এবারের নেতৃত্ব আসবে রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক আর মেহনতি মানুষের মধ্য থেকেই।”

নির্বাচনী বক্তব্যে তিনি বলেন, আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। লক্ষ্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়া—যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, ঘুষ, অনিয়ম আর দুর্নীতি। একই সঙ্গে আগ্রাসন ও আধিপত্যবিরোধী শক্তির অবসানের কথাও উল্লেখ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এবারের নির্বাচনে মানুষ ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও জনগণের অর্থ আত্মসাৎকারীদের প্রত্যাখ্যান করবে। পরিবর্তনের আকাঙ্ক্ষায় সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

