১৫ বছরের বিরোধের অবসান, শেরপুরে ধানের শীষের পক্ষে গণজোয়ারের ডাক

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ বছরের অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক বিভেদ ভুলে অবশেষে এক মঞ্চে সমবেত হয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শহরের ভিটিটিআই মাঠে অনুষ্ঠিত এই বিশাল যৌথ কর্মী সমাবেশে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য একযোগে শপথ নেন কয়েক হাজার নেতাকর্মী।

- Advertisement -

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই সমাবেশ বিকেল ৩টা পর্যন্ত চলে। সমাবেশকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে যোগ দেন। দীর্ঘ দেড় দশক পর উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের একত্রে একই মঞ্চে দেখে সাধারণ কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্র ও নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “আজকের এই ঐক্য প্রমাণ করে শেরপুর বিএনপির দুর্গ ছিল এবং আছে। আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।”

- Advertisement -

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ষড়যন্ত্রের দিন শেষ। আমরা এখন ইস্পাত কঠিন ঐক্যে আবদ্ধ। এই ঐক্যের জোরেই আমরা আগামী নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করব।”

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান, ফজলুর রহমান, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এবং বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি প্রমুখ।

- Advertisement -

সমাবেশে যোগ দেওয়া তৃণমূলের কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌর বিএনপির মধ্যে সাংগঠনিক দূরত্ব থাকায় তারা হতাশ ছিলেন। কিন্তু আজকের এই যৌথ সমাবেশের মধ্য দিয়ে সেই দূরত্বের অবসান ঘটল, যা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...