মানুষ ফ্যামিলি কার্ড ও ফ্ল্যাট চায় না, চায় নিরাপদ জীবন: নাহিদ ইসলাম

বিশেষ সংবাদ

মানুষ ফ্যামিলি কার্ড কিংবা ফ্ল্যাট নয়-নিরাপদ জীবন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, যে দুই থেকে তিন হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, তা কারা পাবেন-এটাই বড় প্রশ্ন। যাদের সত্যিকারের প্রয়োজন, তারা আদৌ পাবেন কি না, নাকি একটি কার্ড পেতেই ঘুষ দিতে হবে—সেটাও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দশ দলীয় জোটের প্রার্থী হলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

- Advertisement -

নাহিদ ইসলাম বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন—এই দ্বিচারিতা জনগণ বুঝে গেছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তারা ক্ষমতায় গেলে আবার লুটপাটে জড়াবে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না। তারা চায় নিরাপদ জীবন। বস্তিতে থেকেও নিরাপদভাবে বাঁচার অধিকার তাদের আছে। অতীতে যারা বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে, নির্বাচনের পর তারাই উচ্ছেদে নেমেছে। এখন বস্তিবাসীরা আর এসব মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না।

- Advertisement -

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হতে হবে—এর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা রাখতে হবে। কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। তিনি বলেন, “আমরা মাঠে আছি। কোনো অন্যায় মেনে নেওয়া হবে না।”

ইনসাফের পক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়—এটি একটি গণভোটও। এই গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে হবে। বৈষম্য, চাঁদাবাজি, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

- Advertisement -

ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান লড়াইয়ের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যে লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করেই সেই আন্দোলনকে বিজয়ের উল্লাসে রূপান্তর করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...