রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল রাখা হয়েছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেন।
মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, ২১ জানুয়ারি হাইকোর্ট মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। আজ আপিল বিভাগ সেই আদেশ যথাযথভাবে বহাল রেখেছে।
গত ১ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব বিষয়টি উল্লেখ করে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ১৭ জানুয়ারি আপিল শুনানির অষ্টম দিনে কমিশন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট করেন, যা আপিল বিভাগে বহাল থাকে।
রংপুর-১ আসনে মঞ্জুম আলীর ছাড়াও বৈধ মনোনয়নপত্রধারী প্রার্থীরা হলেন, বিএনপি: মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামী: রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন, এটিএম গোলাম মোস্তফা, এনসিপি: আল মামুন, গণঅধিকার পরিষদ: হানিফুর রহমান, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): আহসানুল আরেফিন, ইসলামিক ফ্রন্ট, মো. আনাস, বাংলাদেশ খেলাফত মজলিস: মো. মমিনুর রহমান
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

