সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির ছয় নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদে যাত্রা শুরু করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচিত ছয় সংসদ সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে তাঁদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শুধু সংসদ সদস্য হিসেবেই নয়, একই সঙ্গে এনসিপির এই ছয় নেতা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। এবারের নির্বাচনে এনসিপি অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে। এর আগে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
তবে এদিন ভিন্ন সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেননি।

সংসদ ভবনে বিএনপির এমপিদের শপথ কার্যক্রম শুরুর আগে দলীয় অবস্থান স্পষ্ট করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিএনপির কোনো সংসদ সদস্য আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ এখনও সংবিধান দ্বারা স্বীকৃত কোনো কাঠামো নয়। গণভোটের মাধ্যমে এ ধরনের পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে, ওই পরিষদের সদস্যদের শপথ গ্রহণের আইনগত প্রক্রিয়াও স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এদিকে এনসিপির সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান যে একরকম নয়, তা আবারও সামনে এলো। সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই এই ভিন্নমত ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

