সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় দেশে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

নিহতরা হলেন, সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তাঁর স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাঁদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১২), দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার এবং গাড়িচালক মো. জিলানী বাবর (৩০)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের কাছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় পরিবারের আরেক মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জেদ্দা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

নিহত মিজান লক্ষ্মীপুরের **রামগঞ্জ উপজেলা**র ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্যাহর ছেলে। তাঁর মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। আর নিহত চালক মো. জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরাহ শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, পাশ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হন। আহত ফাইজার অবস্থাও আশঙ্কাজনক বলে পরিবারকে জানানো হয়েছে।

এ বিষয়ে ফারাশিদ বিন এনাম, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বলেন—সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর প্রশাসন পেয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে সোমবার রাতে তেহরানসহ পুরো ইরানে গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। চলমান যুদ্ধ...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। মঙ্গলবার, ১৯...

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে সোমবার রাতে তেহরানসহ পুরো...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি...

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু...

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ...

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে...