নুরকে দেখতে ঢামেকে ভিপি সাদিক কায়েম

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাকে দেখতে হাসপাতালে পৌছাঁন তিনি। এসময় তার সঙ্গে জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য নেতারা ছিলেন।
গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতাকর্মীরা বিকেলে নুরকে দেখতে হাসপাতালে এসেছেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন।”

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুর আহত হন; ওই রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি কেবিনে রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন—এই খবরও সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
নুরের দ্রুত সুস্থতা কামনা করে নেতাকর্মীরা সমবেদনা জানিয়েছেন এবং তার আরোগ্য কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াত এমপি মুজিবুর

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয়

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল

