এক টাকা হারাম আমাদের পেটে যাবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,“আমরা আপনাদের একশত টাকা দিতে পারি আর নাই পারি, কিন্তু আমরা এক টাকা কারো কাছ থেকে নিব না। আমরা ওয়াদা করে যেতে চাই কারো এক টাকা হারাম আমাদের পেটে যাবে না।”
রোববার (৩০ নভেম্বর) রাতেই পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক আলোচনা সভায় সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, ২০২৪ সালে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল একটি বিস্তৃত আন্দোলন—এটি কোনো এক ব্যক্তি বা শুধুই এক রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং “সম্পূর্ণ সিস্টেমের বিরুদ্ধে” ছিল। তিনি অভিযোগ করে বলেন, যে সিস্টেমে টাকা ছাড়া কাজ হয় না, হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস ও চাকরি-সব জায়গায়, অধিকাংশ ক্ষেত্রেই তদবির বা টাকা ছাড়া কাজ হচ্ছেনা।

সারজিস আলম বলেন, চব্বিশের আন্দোলনের ছয় মাস কেটে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের পুরনো জটিলতা আবার বেড়ে উঠতে দেখা গেছে। তিনি বলেন, “বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শুনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না।”
তিনি আরো জানান, যদি কোনো জেলা বা উপজেলায় প্রশাসন দলীয়ভাবে কাজ করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।
সারজিস বলেন, যদি জেলা, উপজেলা বা ইউনিটের প্রধান, ইউএনও, ওসি, ডিসি কিংবা এসপি যদি কোনো দলের পারপাস সার্ভ করে, তাহলে তারা জনগণের সেবক হিসেবে থাকার অধিকার হারিয়েছেন। যদি তারা জনগণের সেবক হিসেবে কাজ করেন, তাহলে তারা “সর্বোচ্চ সহযোগিতা” পাবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

