শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে: ইসি

শাপলা প্রতীক চেয়ে আবেদন করলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদিত তালিকা থেকে প্রতীক নিতে হবে। কারণ তালিকাভুক্ত প্রতীকের বাইরে কোনো রাজনৈতিক দল প্রতীক ব্যবহার করতে পারে না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, বর্তমানে ইসির তালিকায় ১১৫টি প্রতীক রয়েছে। এর মধ্যে শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সেই তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হবে। এনসিপিও সে নিয়মের বাইরে যেতে পারবে না।
এর আগে গত ১০ জুলাই ইসি জানায়, নতুন যুক্ত হওয়া ৪৬টিসহ কমিশনের প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫টি। এসবের মধ্যে রয়েছে, আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, ট্রাক, বই, রিকশা, ধানের শীষ, লাঙ্গল, নৌকা, ঘোড়া, বাইসাইকেল, হাতি, মাছ, ফুটবল, কম্পিউটার, হেলিকপ্টারসহ আরও অনেক প্রতীক।
ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে নিবন্ধিত দল রয়েছে মোট ৫১টি। প্রতিটি দলকে ১১৫টির মধ্য থেকে একটি করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর বাকি প্রতীকগুলো সংরক্ষিত থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

