ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজনের পক্ষ থেকে জানানো হয়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে চুরি করে। পরে বিষয়টি নজরে এলে চুরির ঘটনা প্রকাশ পায়। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
চুরির ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন শরীফ ওসমান হাদি নিজেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবারই রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

