কাফনের কাপড় পরে গণমিছিলে শিক্ষার্থীরা

ফেনীতে কাফনের কাপড় পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুরে কর্মসূচি চলাকালে শহরের খেজুর চত্বর এলাকায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজের পর শিক্ষার্থীদের এই কর্মসূচি পালিত হয়।
শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে কাফনের কাপড় পরে গণমিছিলে অংশগ্রহণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মিছিলটি শহরের ইসলামপুর রোড হয়ে ট্রাংক রোডের খেজুর চত্বর এলাকায় এসে আন্দোলনকারীরা সড়ক অবরোধ অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন আন্দোলনকারাীরা।

প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান করে সেখানে কোট আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য মোনাজাত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে সেখান থেকে আবারও শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের শহীদুল্লা কায়সার সড়ক হয়ে জহিরিয়া মসজিদের সামনে যান। এরপর সেখান থেকেই আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘সারা দেশে শিক্ষার্থী-জনতাকে হত্যার প্রতিবাদে আমাদের গণমিছিল কর্মসূচি। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অনেকেই কাফনের কাপড় পরে মিছিলে অংশ নিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড, অফিস ভাংচুর করলো ছাত্র-জনতা

আবারও কার্যক্রম চালুর ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বগুড়ায় বৈষম্যবিরোধী নেতা সাকিব খান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান

‘স্বপ্ন দেখিয়ে ছলনা’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য উমামার

শেরপুরে বৈষম্যবিরোধী মিছিলে হামলার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

বৈষম্যবিরোধী নেতাদের জিজ্ঞাসাবাদ সেনাবাহিনীর, ছুটে এলেন সারজিস

রাস্তায় ফেলে বৈষম্যবিরোধী নেত্রীকে মারধর, গ্রেফতার ৫

