মেয়ের জন্য চিপস কিনে বাড়ি ফিরতে পারলেন না মোবারক হোসেন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মেয়ের জন্য চিপস কিনে বাড়ি ফিরেছিলেন মোবারক হোসেন। গত ১৯ জুলাই রাজধানীর রায়েরবাগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি।

নিহত মোবারক হোসেন (৩৩) কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার পূর্ব নয়াকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: আবুল হাশেম। মোবারক তার স্ত্রী-সন্তানকে নিয়ে রাজধানীর রায়েরবাগের আপন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার সঙ্গে থাকতেন মা, ভাই ও ভাইয়ের স্ত্রী।

- Advertisement -

গত (১৯ জুলাই) তাদের বাসার নিচে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। দুপুরে বাসার নিচে দোকানে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। দুই দিন পর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার সরজমিনে করিমগঞ্জের পূর্ব নয়াকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, মোবারকের বাড়িতে সুনসান নীরবতা। তার ঘরে ঢুকতেই দেখা যায় হাঁড়িপাতিল, রান্নার চুলাসহ সংসারের জিনিসপত্র ও আসবাব স্তূপ করে রাখা।

- Advertisement -

মোবারক নিহত হওয়ার পর ঢাকা থেকে পরিবারের সদস্যরা এগুলো নিয়ে তাদের নিজ বাড়িতে চলে এসেছেন। নিহত মোবারকের মেয়ে আদিবা চিপস নিয়ে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করছে। আড়াই বছরের আদিবা এখনও বুঝতেই পারছে না তার জন্য চিপস কিনতে গিয়ে তার বাবার সঙ্গে কী ঘটেছে।

মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, গত (১৯ জুলাই) ছিল শুক্রবার। বাড়ির নিচে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আমার ভাই (মোবারক) বাসার পাশের একটি মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে ঘরে ফিরেছিল মোবারক।

- Advertisement -

তখন আদিবা বাবার কাছে চিপস খাওয়ার জন্য বায়না ধরে। পরে মোবারক বাসার নিচের দোকান থেকে তার মেয়ের জন্য চিপস আনতে যায়। এসময় তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী শান্তা আক্তার। একপর্যায়ে তিনি তার ছোট্ট মেয়ে আদিবাকে কোলে টেনে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, কী অপরাধ ছিল আমার স্বামীর? কেন তাকে এভাবে গুলিতে মরতে হলো? এই ছোট্ট শিশুকে নিয়ে আমি কোথায় দাঁড়াব? কী করব? কিছুই বুঝতে পারছি না।

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হান্নান বলেন, ‘মোবারক কোনো রাজনীতি, আন্দোলন বা ঝামেলার সঙ্গে জড়িত ছিল না। ছোটবেলা থেকেই দেখে আসছি তাকে। তিনি খুবই নিরীহ আর অমায়িক ছেলে ছিল। তার এই অকালমৃত্যুতে শোকাহত এলাকাবাসী। এখন সরকারের উচিত মোবারকের পরিবারের পাশে দাঁড়ানো এবং তার স্ত্রী-সন্তানকে সহায়তা করা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি...

বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম...