দূর্গাপূজায় ২৮৫৭ মণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে।

তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তা আওতাধীন পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী ও পার্বত্য অঞ্চলে রয়েছে ১ হাজার ৪১১টি মণ্ডপ। সীমান্ত এলাকার বাইরের মণ্ডপ সংখ্যা ১ হাজার ৪৪৬টি। এর মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি পূজামণ্ডপ।
বিজিবি জানিয়েছে, পূজা চলাকালে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের জনগণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করছে। পাশাপাশি জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

দুর্গাপূজায় সরকারের ৫ কোটি টাকার অনুদান

রাষ্ট্র সব ধর্মকে সমান মর্যাদা দিতে বাধ্য থাকবে: প্রধান উপদেষ্টা

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১, শেরপুরে নামল ৫ প্লাটুন বিজিবি

কুড়িগ্রামে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

