ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড

বিশেষ সংবাদ

ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। খালি হাতে এই মৌসুম শেষ করতে হলো না ইউনাইটেডকে। এরিক টেন হ্যাগের অধীনস্থ দল এফএ কাপের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে হারিয়ে মাথায় চ্যাম্পিয়নের মুকুট পরেছে।

সর্বশেষ তারা ট্রফি জিতেছিল ২০২২-২৩ মৌসুমে, কারাবো কাপের ফাইনালে নিউক্যাসলকে হারিয়েছিল রেড ডেভিলরা।

শনিবার (২৫ মে) সিটিজেনদের ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ে গোল করেছেন আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো ও কোবি মাইনো। সিটির একমাত্র গোলটি করে জেরেমি ডকু।

সিটি এ বারের প্রিমিয়ার লীগ জয়ী দল। এ নিয়ে টানা ৪ বার লিগ শিরোপা জিতেছে পেপ গার্দিওলাার দল। আধিপত্য দেখিয়েছে তারা চ্যাম্পিয়ন্স লিগেও, যদিও রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। সফলতা নেই অন্য কোনো কম্পিটিশনগুলোতেও। সব মিলিয়ে অধিকাংশ ফুটবল ভক্তদের ধারনা ছিল এফএ কাপে সিটিই চ্যাম্পিয়ন হবে। তাদের ধারনা ভুল প্রমাণ করেছেন ইউনাইটেডের ১৯ বছর বয়সী দুই তরুণ ফুটবলার।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটেই গারনাচো দলকে এগিয়ে নেন। ৯ মিনিট পর ২য় বারের মতো জাল কাঁপায় রেড ডেভিলরা। মাইনোর এ গোলে ভূমিকা রাখেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ২-০ গোলের লিড নিয়েই স্বস্তির বিরতিতে যায় এরিক টেন হ্যাগের দল।

বিরতির আগে কিংবা পরে, পুরো সময়ই গোলের জন্য ব্যতিব্যস্ত ছিল গার্দিওলার সিটি। বল পজেশনে শক্ত হাতে নিয়ন্ত্রণ আর বেশি শট নিয়েও বারবার ব্যর্থ হচ্ছিল তারা। ম্যাচের ৮৭ মিনিটে সেই ডেডলক ভাঙেন বেলজিয়ান তারকা ডকু। কিন্তু বাকি সময়ে তারা অনেক চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। এফএ কাপে ইউনাইটেডের এটি ১৩তম শিরোপা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার আলোচনায়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে...