কানাইকান্দর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর ইউনাইটেড

উৎসবমুখর পরিবেশে বগুড়ার শেরপুরে সম্পন্ন হলো কানাইকান্দর ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই আসরের ফাইনালে ট্রাইব্রেকারে গোপালপুর ফুটবল একাডেমিকে হারিয়ে শিরোপা জিতেছে শেরপুর ইউনাইটেড ফুটবল একাডেমি।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। শুক্রবার বিকেলে ফাইনাল খেলাটি উপভোগ করতে কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদীদের ঢল নামে। মাঠের লড়াইয়ে শেরপুর ইউনাইটেড ফুটবল একাডেমি এবং গোপালপুর ফুটবল একাডেমি একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধে জয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় শেরপুর ইউনাইটেড।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও যুব জামায়াতের স্থানীয় ওয়ার্ড সভাপতি জাকারিয়া হোসেন উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতের আমীর কাওছার আলী, সেক্রেটারি প্রভাষক ইমরান হোসেন প্রমুখ।
অতিথিবৃন্দ খেলাধুলাকে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

