কানাইকান্দর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর ইউনাইটেড

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে বগুড়ার শেরপুরে সম্পন্ন হলো কানাইকান্দর ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই আসরের ফাইনালে ট্রাইব্রেকারে গোপালপুর ফুটবল একাডেমিকে হারিয়ে শিরোপা জিতেছে শেরপুর ইউনাইটেড ফুটবল একাডেমি।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। শুক্রবার বিকেলে ফাইনাল খেলাটি উপভোগ করতে কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদীদের ঢল নামে। মাঠের লড়াইয়ে শেরপুর ইউনাইটেড ফুটবল একাডেমি এবং গোপালপুর ফুটবল একাডেমি একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধে জয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় শেরপুর ইউনাইটেড

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।

কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও যুব জামায়াতের স্থানীয় ওয়ার্ড সভাপতি জাকারিয়া হোসেন উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতের আমীর কাওছার আলী, সেক্রেটারি প্রভাষক ইমরান হোসেন প্রমুখ।

অতিথিবৃন্দ খেলাধুলাকে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...