কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা শক্তিশালী দল ঘোষণা করেছে। আগামী শুক্রবার ২১ জুন থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ৪৮ তম আসর। আসরের সময়-সূচি অনেক আগেই সম্পূর্ণ হয়ে গেছে । টুর্নামেন্টে প্রায় সবগুলো দলই তাদের চূড়ান্ত দল ঘোষণা করলেও বাদ ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অবশেষে গুয়েতেমালার বিপক্ষে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শনিবার (১৫ জুন) সকালে এ স্কোয়াড ঘোষণা করা হয়।
চমক হিসেবে দলে দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচোকে। রেড ডেভিলদের হয়ে সবশেষ মৌসুমে ১০টি গোল করেছেন তারকা এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার কোপা আমেরিকার দল : গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, গঞ্জালো মন্টিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস অ্যাকুনা ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ড: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এক্সিকুয়েল প্যালাসিও ও জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেলো ডি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ ভ্যালেন্তিন কার্বোনি, , লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।
উল্লেখ্য, আগামী শুক্রবার (২১ জুন) সকাল ৬টায় শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

মেসি মাঠে নামলেন আর গোল করলেন, গড়লেন বিশ্ব রেকর্ড

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

