যুব এশিয়া কাপে ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপে ভারতকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে যুব টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নামা টাইগাররা ভারতকে ৪ উইকেটে হারিয়েছে।
যুব এশিয়া কাপে বাংলাদেশ প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও টাইগারদের টাল সামলে নেন চারে খেলতে নামা মো: আরিফুল ইসলাম। ৯০ বলে ৯৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই জয়ের খুব কাছে বাংলাদেশ।
আরিফুল ইসলাম ফিরলেও তাকে যোগ্য সঙ্গ দেওয়া আহরার আমিন ছিলেন একপ্রান্তে আগলে। তিনি দলীয় ১৮৭ রানে ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন। শুরুতে ব্যাট করতে নেমে যুব টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত হয়ে যায় ভারতের ব্যাটাররা। দলীয় ৬১ রানেই ভারত হারিয়েছিল ৬ উইকেট। তবে পাঁচে নামা মো: মুশির খান ও আটে নামা মুরুগান অভিষেকের ওপর ভর করে ১৮৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

