পেন্সিলবক্সে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন, সহায়তায় মানব সম্পদ উন্নয়ন তহবিল

জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) ও পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার (২৯ জুলাই) পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এ জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) এর সহায়তায় পরিচালিত “গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং” এবং “ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং” কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার আলী আসগর পাভেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এর সম্মানিত কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ মিজানুর রহমান এবং প্রোগ্রাম অফিসার জনাব দেবাশীষ সাহা। আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট-এর সেন্টার ইন-চার্জ জনাব মীর রাশেদুল ইসলাম, সংশ্লিষ্ট কোর্সের প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণে ভর্তি হওয়া শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি জনাব মোঃ মিজানুর রহমান তার বক্তব্যে মন থেকে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রম যেন যথাযথভাবে কাজে লাগে, সেই দিকটি সকল প্রশিক্ষণার্থীদের খেয়াল রাখতে হবে।”
প্রোগ্রাম অফিসার জনাব দেবাশীষ সাহা প্রশিক্ষণের নিয়মনীতি ও প্রকল্প সংক্রান্ত বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এর সিইও জনাব খন্দকার আলী আসগর পাভেল ফ্রিল্যান্সিং-এর ভবিষ্যৎ, সুযোগ-সুবিধা এবং সফলতার জন্য করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

শেরপুরে রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

হোয়াটসঅ্যাপ-ফেসবুক ব্যবহারে মেটার নতুন প্রিমিয়াম পরিকল্পনার বিস্তারিত

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

শেরপুরে যাত্রা শুরু করল ইনফিনিক্স মোবাইলের ‘আওয়ান স্মার্ট জোন’

