সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

দেশের চারটি বিভাগে বৃষ্টির আভাস, রাতে বাড়বে তাপমাত্রা

বিশেষ সংবাদ

দেশের চারটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ৩ দিন দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। দেশের চারটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবাহওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আরেকদিকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

রমজানের পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পবিত্র রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ...

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি)...

রমজানের পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পবিত্র রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৫ ফেব্রুয়ারি)...

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫...

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি...