সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তিন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে হঠাৎ দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নৌপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এমন পরিস্থিতিতে স্বল্প সময়ের জন্য আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হতে পারে। তাই নদীপথ ব্যবহারকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
