কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ ৪ মাদক কারাবারীকে আটক করা হয়েছে। টেকনাফের গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল এবং ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। এসময় মাদক কারবারি বার্মাইয়া রফিকসহ ৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে টেকনাফের রংগীখালী গহীন পাহাড় ও বড় হাবির পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটকের বিষয়ে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র্যাব-১৫ অধিনায়ক লে কর্নেল (এইচ এম) মো: সাজ্জাদ হোসেন। অভিযানে পাহাড়ি এলাকায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিন লাখ ১৪ হাজার ইয়াবা, দু’ই কেজি ক্রিস্টাল মেথ বা আইস, দু’টি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার মো: সৈয়দুর রহমান এর ঘর থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ সৈয়দ এবং আজিজ নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

