অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

এবার কমলো স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৩
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

এবার কমলো স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর করা হবে। টানা কয়েক দফা স্বর্ণের দাম বাড়ার পর এবার দাম কাল থেকে কমছে। দাম কমে ভালো মানের স্বর্ণ এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা।

এবার কমলো স্বর্ণের দাম, আগামীকাল বৃহস্পতিবার (৭ডিসেম্বর) থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমেছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

Sponsored Link

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম কমে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ১ ভরি এক হাজার ৭১৫ টাকা।

Sponsored Link

২১ ক্যারেটের রুপার দাম ১ ভরি ১ হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ১ ভরি ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির ১ ভরি রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে

এর আগে চলতি মাসের (২৯ নভেম্বর) দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল স্বর্ণের। তখন ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) এর দাম হয়েছিল ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link