কিউইদের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের
কিউইদের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জিতল টাইগাররা। আগের ১৮বারের দেখায় একটিতেও জয় পায়নি বাংলাদেশ। অবশেষে আজ শনিবার (২৩ ডিসেম্বর) কিউইদের মাটিতে নেপিয়ারে ঐতিহাসিক জয়ে নতুন করে ইতিহাস গড়ল বাংলাদেশ।
তেমন ব্যাটিং,যেমন বোলিং। প্রভাব বিস্তারকারী পারফরম্যান্স যাকে বলে, তেমন কিছুর দেখা মিলল নেপিয়ারের মাঠে। বিধস্ত বোলিং, ব্যাটিংয়ে আক্রমণাত্মক টাইগাররা। তাতে জয় চলে আসে সহজে।
টস জিতে ব্ল্যাক কাপসদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৯৮ রানে অলআউট করে টাইগার বোলাররা। টাইগার পেসার তানজিম হাসান তামিম, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার তিনটি করে উইকেট নেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক শান্তর অপরাজিত ৫১ ও এনামুলের ৩৭ রানে অতি সহজে জয় পায় বাংলাদেশ। তাতে ৯ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের মাটিতে রঙিণ পোশাকে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়
পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার
হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন