নেইমার কি খেলতে পারবেন কোপা আমেরিকা?

নেইমার কি খেলতে পারবেন কোপা আমেরিকা? আসন্ন ২০২৪ সালের কোপা আমেরিকার জন্য সবরকমের চেষ্টা করছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার জুনিয়র। তবে জাতীয় দলের চিকিৎসক লাসমার জানিয়েছেন অন্যকথা। হয়ত কোপা আমেরিকা খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
ফুটবলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়াতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের জুন-জুলাই মাসে কোপা আমেরিকার ৪৮তম আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর নেইমার সে সময় পুনর্বাসন প্রক্রিয়ার একেবারেই শেষদিকে থাকবেন। তবে সে সময়টা মাঠে ফেরার জন্য একদম উপযুক্ত নয়।
নেইমারের পুনর্বাসনের বিষয়ে ব্রাজিলের চিকিৎসক জানিয়েছেন, সময় পাওয়া যাবে না। সময় খুবই কাছাকাছি এসেছে কোপা আমেরিকার।
নেইমার কি খেলতে পারবেন মাঠে? সেই আভাসও দিয়েছেন এই চিকিৎস, পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধাপ বাদ দেওয়া যাবে না। আমাদের লক্ষ্য, নেইমার ২০২৪ সালের ইউরোপিয়ান মৌসুম শুরু হবার আগে মাঠে ফেরার জন্য প্রস্তুত হবেন। যেটা আগস্ট মাসে পড়ছে।
নেইমার জুনিয়র ক্যারিয়ারের প্রায় পুরো সময় ইনজুরিতে কাটানোর কারণে ব্রাজিলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারেননি। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক এখন পর্যন্ত তার বড় প্রাপ্তি।
২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জিতলেও ইনজুরির কারণে সেই স্কোয়াডে ছিলেন না নেইমার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

