মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

বিশেষ সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর স্থানীয় এক ছাত্রদল নেতাকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ শাকিল ফারহান মিয়া গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

রোববার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় একটি মুরগিবাহী গাড়ি থামানো হয়। গাড়িটি প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়িটির পথরোধ করে প্রায় ১৬০টি লেয়ার মুরগি জোরপূর্বক নিয়ে যায়। এ সময় গাড়ির চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেওয়া হয় বলে জানা যায়। তবে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন পরে ফেরত দেওয়া হলেও ছিনিয়ে নেওয়া মুরগিগুলো আর উদ্ধার করা যায়নি।

ঘটনার পর ১৩ মার্চ রাতে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরপর জেলা ছাত্রদল সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে অভিযুক্ত নেতাকে পদ থেকে বহিষ্কার করে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান গণমাধ্যমে বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মো. শাকিল ফারহান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি...

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, এসব কর্মসূচি বাস্তবায়নে...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে...

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মণিপুরে বরাক...

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত...