পাকিস্তানে বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে বিস্ফোরণে ৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার মামন্দ তহসিল এলাকায় আজ সোমবার (৮ জানুয়ারি একটি পুলিশ ভ্যানের কাছে বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্য নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মো: কাশিফ জুলফিকার এ ঘটনার সতত্যানিশ্চিত করেছেন। বাজাউর পুলিশের মুখপাত্র ইসরার আহমেদ বলেন, ওই অঞ্চলে টিকাদান অভিযান চলার সময়
পুলিশ কর্মকর্তারা পোলিও দলকে নিরাপত্তা দিতে যাচ্ছিলেন।
খার জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর ওয়াজির খান সাফি জানান, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত আরও ১০ জনকে পেশোয়ারের একটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

পাকিস্তানে বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য নিহত এ বিষয়ে, মালাকান্দ বিভাগের পুলিশ কমিশনার মো: সাকিব রাজা জানান, বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও অভিযান স্থগিত করা হয়েছে। রেসকিউ ১১২২-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোয়ার দির ও মোহমান্দ জেলার উদ্ধারকারী দলকেও ‘সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
