ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে নম্বর থেকে হোয়াট্সঅ্যাপে হত্যার হুমকির বার্তাটি এসেছে, সেটি ভারতের রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই বার্তায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ করা হয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রী মোদীকে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে।
মুম্বাই পুলিশের তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্ত ব্যাক্তির মানসিক সমস্যা থাকতে পারে। অথবা মাতাল অবস্থায় এই মেসেজটি করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হুমকি পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

