ভারতে অবতরণের সময় মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত

ভারতে অবতরণের সময় মিয়ানমারের ১টি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এ দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ভারতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এতে ৬ জন যাত্রী আহত হয়েছেন। মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে।
মিজোরামের ডিজিপির দেওয়া তথ্য অনুসারে, বিমানটি ছিল ছোট এবং পাইলটের সাথে ১৪ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬ জন আহত হয়েছেন, আর ৮ জন সুস্থ আছেন বলে জানিয়েছেন ডিজিপি। আহতদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানা গেছে, বিদ্রোহী গোষ্ঠীর সাথে তীব্র সংঘর্ষের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদেরকে দেশে নিয়ে যাওয়ার জন্য বিমানটি মিজোরামে এসেছিল। লেংপুই এর বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

