মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে এক যুবক আটক

মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে এক যুবক আটক হয়েছে। প্রেমিকার হয়ে মেয়ে সেজে পরীক্ষা দিতে আসার ঘটনা একটু বেশিই উদ্ভট। সম্প্রতি এমন কাণ্ড ঘটিয়েছে প্রতিবেশী ভারতের এক যুবক।
রবিবার (৭ জানুয়ারি) ভারতের ফরিদকোট জেলার কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই প্রেমিকের নাম আংরেজ সিং। সে তার প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশ নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন সে জন্য মেয়ের ছদ্মবেশে তিনি পরীক্ষা দিতে গিয়েছিলেন। আংরেজ আগে থেকেই নকল পরিচয়পত্রসহ যাবতীয় সামগ্রী জোগাড় করে রেখেছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে চুড়ি, লিপস্টিক ও টিপ পরে মেয়ে সেজে ছিলো এক যুবক। তার এই মেয়ের ছদ্মবেশী পরিচয়কে পাকা করতে নকল আইডি কার্ডও বানিয়েছেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে মেয়েদের বেশে ছবি তুলে পরমজিতের নামে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে নেয় আংরেজ সিং। তবে এমন উদ্ভট কাণ্ড করার উদ্দেশ্য একটাই, প্রেমিকার হয়ে পরীক্ষা দেওয়া।
তবে পরীক্ষা পরিক্ষার হলে বায়োমেট্রিক যন্ত্রে ওই ব্যক্তির আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সাথে মেলেনি। আর এতেই ধরা পড়ে সেই যুবক। সাথে সাথে পরমজিতের ফর্ম বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আংরেজ সিংকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। বিষয়টি আরও খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
