রাজস্থানের আজমিরে মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা

রাজস্থানের আজমিরে মসজিদের মোহাম্মদ মাহির নামের এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশ পরিহিত অজ্ঞাত ৩ দুর্বৃত্ত। শনিবার (২৭ এপ্রিল) আজমিরের একটি মসজিদের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ মাহির নামের ওই ইমাম। ঘুমের মধ্যে হামলার শিকার হন তিনি। নিহত ইমাম মোহাম্মদ মাহির (৩০) উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, রাজস্থানের আজমিরে মুখোশ পরিহিত তিনজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর ইমাম মাহিরের ওপর আক্রমণ চালায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর ওই ইমামের শিশু সন্তানরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার বিষয়ে জানায়। অভিযুক্ত আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

