শাহরুখ কন্যা সুহানার অভিনয়ের শুরুতেই নালিশের বহর

শাহরুখ কন্যা সুহানার অভিনয়ের শুরুতেই নালিশের বহর। মাত্র কিছুদিন পরেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। তিনি জোয়া আখতারের ’দি আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ’দি আর্চিজ’ সিরিজটি।
সিরিজের জন্য সুহানাকে স্কেটিং, ব্যালের মতো কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়েও যেতে হয়েছে। শুটিংয়ের আগে মেয়ের মহড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ নিজে। এতেই নাকি নালিশের বহর বেড়ে গিয়েছিল শাহরুখ কন্যা সুহানার।
নৃত্য প্রশিক্ষক গণেশ হেগড়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন। তিনি জানান, সুহানা ও তার সহঅভিনেতারা যখন ’দি আর্চিজ’ এর জন্য স্কেটিংয়ের মহড়া দিচ্ছিলেন, তখন সেখানে শাহরুখ খান এসেছিলেন।
তিনি ভালো কিছু করতে দেখলেই খুব উৎসাহ দেন। যখন আমরা মহড়ার মাঝে বিশ্রাম নিচ্ছিলাম, তখনই শারুখ এসে আমাকে বলেন, সুহানা নাকি তাকে নালিশ করেছে যে, আমি একদম প্রশংসা করি না।
তারপর শাহরুখ নাকি মেয়েকে বলেছেন, গণেশ কখনও আমারও প্রশংসা করেননি, আর তোমার প্রশংসা কী করে করবেন! আমি তখন বললাম, আমি যদি আগেই ওর প্রশংসা করতাম, তাহলে ও গানের ভিডিওর জন্য যতটা পরিশ্রম করেছে সেটা আর করত না। তবে এটা ঠিক, সুহানা বাকিদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করেছে।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, সেই সাথে গায়িকা হিসেবেও অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার। সিরিজেরই ১টি গান গেয়েছেন সুনাহা। কিছুদিন আগে সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে একটি পোস্টও করেছিলেন তিনি।
সুহানা লেখেছিলেন, আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, ও শঙ্কর মহাদেবনকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

