সেলফোনের অ্যাপ খুলবে চোখের ইশারায়

সেলফোনের অ্যাপ খুলবে চোখের ইশারায় এমন ডিভাইসযুক্ত ফোন আসতে চলেছে বাজারে। প্রতিনিয়ত চমৎকার সব ফিচার যুক্ত হচ্ছে সেলফোনে। এসব নতুন ফিচারের কারণে ব্যবহারকারীভেদে পছন্দের ডিভাইসে নানা রকম পরিবর্তন দেখা যায়।
এবার সেলফোনের অ্যাপ খুলবে চোখের ইশারায় এমন অ্যাপ নিয়ন্ত্রণের সুবিধা আসছে ব্যবহারকারীদের জন্য। এ সুবিধাটি ডিভাইসে যুক্ত করার ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা কোম্পানি অনর।
বাজারে নতুন সব ডিভাইস আনছে কোম্পনি অনর। এর অংশ হিসেবে শিগগিরই ‘অনর ম্যাজিক ৬’ আসতে চলেছে। ডিভাইসটিতে আই-ট্র্যাকিং ফিচার থাকবে বলে জানা গেছে।
স্মার্টফোন নির্মাতার দাবি, এ ফিচারের মাধ্যমে চোখ দিয়েই খোলা যাবে সেলফোনের অ্যাপ। ত্বকের স্পর্শ ছাড়াই কাজ করবে সেলফোনের অ্যাপ। চোখের ইশারায় কাজ করবে বিভিন্ন অ্যাপ্লিকেশন।
কোম্পানি ফিচারটির নাম রেখেছে ম্যাজিক ক্যাপসুল। ডায়নামিক আইল্যান্ডের মতো দেখতে তবে এতে রয়েছে আই-ট্র্যাকিং ফিচার। নির্মাতা কোম্পানির সবচেয়ে দামি এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন এইটি। স্টোরেজে থাকা ভিডিওগুলোর মাধ্যমে একটি কম্পিলেশন ভিডিও বানাতে পারবেন ব্যবহারকারীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

