গাইবান্ধার পলাশবাড়ীতে তীব্র গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে মো: সাজু মিয়া (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০১ মে) দুপুর ১টার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মো: সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বউলের পাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
আজ সকাল ১০টার দিকে মহান মে দিবস উপলক্ষে সংগঠন আয়োজিত র্যালীতে অংশ নেন সাজু মিয়া। র্যালী শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ফেরার পথে উপজেলা পরিষদের গেইটের সামনে এসে রাজু অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

গাইবান্ধার পলাশবাড়ীতে তীব্র গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেতকাপা (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, মে দিবসের কর্মসূচিতে গিয়ে গরমে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় সাজুর মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

