চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ৭ কেজি রূপার গহনা উদ্ধার

চুয়াডাঙ্গায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ ভারতীয় ৭ কেজি রূপার গহনা উদ্ধার করেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কৌশলে লুকানো বাইকের সাইড কভার ও সিটের নীচ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ৮টি ব্যান্ডেল থেকে আনুমানিক ৭ কেজি তৈরীকৃত রূপার গহনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে। তবে গহনা ফেলে পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ৭ কেজি রূপার গহনা উদ্ধার এর বিষয়ে, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে একটি চোরাচালান আসবে এমন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দর্শনা হতে চুয়াডাঙ্গাগামী এক মোটরসাইকেল চালক ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

