চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে ২ নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার সময় মোছ: আশুরা খাতুন (২৫) প্রাণ হারান। এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে আয়েশা বেগম (৭০) নামের আরও একজন মারা যান। নিহতরা দুজনই জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বেগুয়ারখাল গ্রামের আনোয়ার হোসেন খুব সকালে না খেয়েই ক্ষেতে কাজ করতে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী আশুরা খাতুন মাঠে ভাত নিয়ে যাচ্ছিলেন। পথে মধ্যে স্বামীর ক্ষেত পর্যন্ত পৌঁছার আগেই জমির আইলে পা বেঁধে আশুরা মাটিতে পড়ে যান।
মাঠের কৃষকরা ঘটনাস্থলে পৌঁছে আশুরাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি। আশুরা-আনোয়ার দম্পত্তির ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের মো: আক্কাস আলীর স্ত্রী মো: আয়েশা বেগম মারা যান। কয়েকদিনের তীব্র গরমে তিনি হাঁসফাঁস করছিলেন।

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে ২ নারীর মৃত্যুর বিষয়ে স্থানীয় চিকিৎসক রাশেদুল ইসলাম জানান, কয়েকদিনের তীব্র গরমে আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েন। নিহত দুজনই হিট স্ট্রোক করে মারা গেছেন বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
