জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো: ফেরদৌস আলী (২৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তাাঁর মৃত্যু হয়। নিহত অটোচালক মো ফেরদৌস আলী উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের মো জালাল উদ্দিনের ছেলে।
বগারচর (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, ফেরদৌস আলী আজ দুপুরে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটি লুটিয়ে পড়েন। এর কিছুক্ষণ পড়েই ঘটনাস্থলেই মারা যান তিনি।

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
