দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের ২২ ক্যারেটের ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) ফের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ক্রেতাকে কিনতে হবে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। তবে ভ্যাট ও মজুরিসহ এ প্রতি ভরি স্বর্ণের দাম আরও বেশি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৮ ক্যারেটের প্রুত ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ঢাকায় কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন