ফেসবুক-টিকটক চালু হবে কবে, জানা যাবে আগামীকাল: পলক

ফেসবুক-টিকটক কবে খুলে দেওয়া হবে, তা আগামীকাল বুধবার বেলা ১১টার পর জানা যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার সন্ধ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সংবাদ মাধ্যমে এ তথ্য জানান তিনি।
সংবাদ মাধ্যমে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী পলক বলেন, বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ফেসবুক-টিকটক এর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে।
মৌখিক ও লিখিতভাবে উত্তর দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে তারা উত্তর দিতে চায়।

তিনি আরও বলেন, তবে ফেসবুক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো উত্তর দেয়নি। যে কারণে বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই দুই প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
তাই আগামীকাল বুধবার বেলা ১১টার তাদের কাছ থেকে ব্যাখ্যা পেয়ে তা বিশ্লেষণ করে এবং না-পেলেও আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আপনাদের জানাতে পারব।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন পলক

তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা হবে বগুড়ায়: মীর শাহে আলম

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

এ মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

সবার অন্তত ৭ দিন জেলে থাকা উচিত: আদালতে পলক

কারাগারে ফাঁসির আসামি ও জঙ্গিদের সাথে পলক, যা জানালেন আইনজীবী

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক পলক

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
