বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (২৪ মে) দুপুরে বগুড়া সিটি করপোরেশন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়াসহ দেশের সব মহানগরকে আধুনিক নগর ব্যবস্থার আওতায় আনা হবে। নাগরিক সুবিধা বাড়াতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নগর জীবনে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যাতে কোনও পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়।
সভায় বগুড়ার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা, নগর নিরাপত্তায় মেট্রোপলিটন পুলিশ গঠন, মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস সার্ভিস চালু, তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন প্রকল্প এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বগুড়াকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করা হবে।
এ সময় কোরবানির ঈদকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও নির্দেশনার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদুল আজহার কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনকে মাঠে থেকে তদারকি করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। আরও উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
পরে সভা শেষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয় এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা হবে বগুড়ায়: মীর শাহে আলম

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
