বগুড়ায় বেপরোয়া গতির বাস উল্টে ২ যাত্রীর মৃত্যু

বগুড়ায় বেপরোয়া গতির বাস উল্টে ২ যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বগুড়ায় বেপরোয়া গতির বাস উল্টে ২ যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, রবিবার রাতে গোকুলের খোলারঘর এলাকায় গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ জন যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।

বাসের এক যাত্রী জানায়, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই এ বাসটি ছাড়া হয়। বাসে ছিলো সুপারভাইজার এবং চালক। মূলত হেলপার না থাকার কারণে এতো বড় দুর্ঘটনাটি ঘটল।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
