বরিশালে অবরোধের সমর্থনে বিএনপি ও ছাত্রদলের মিছিল

বরিশালে অবরোধের সমর্থনে বিএনপি ও ছাত্রদলের মিছিল। চতুর্থ দফায় রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় অবরোধ শুরুর আগের রাতে নগরীর কাশীপুরে মহাসড়কের পাশে থেমে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এদিকে বরিশালে অবরোধের সমর্থনে রবিবার সকাল ৭টায় নগরীর সিএন্ডবি রোড ঘোষ বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি’র সদস্য মোছা: আফরোজা খানম নাসরিনসহ তার সমর্থকরা।
একই সময়ে নগরীর সাগরদী এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। রবিবার সকাল ৯টায় নগরীর ভাটারখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। তারা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
অবরোধের কারণে বরিশাল থেকে দূরপাল্লা সড়কে যানবাহন চলছে সীমিত পরিসরে। স্থানীয় সড়কে বাস এবং লঞ্চ চলাচল করলেও যাত্রী অনেক কম দেখাযায়। নগরীর অভ্যন্তরে কিছু সিএনজি এবং অটোরিক্সা চলছে।
নগরীর দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রায় স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

শেরপুর পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
