অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৫ আসামি আটক

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৫ আসামিকে আটক করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামিকে আটক করে বুধবার (১০ জানুয়ারি) বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মো: মাছুম ভূঞার নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (৯ জানুয়ারি) ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে (ওসি মাহবুব) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: বন্দে আলী, সঙ্গীয় অফিসার ও তার ফোর্সকে নিয়ে অভিযানে বের হন। পরে জিআর আটকের পরোয়ানায় অভিযুক্ত ১৫ জন আসামিকে আটক করা হয়

Sponsored Link

আটকৎকৃতরা হলেন আসামি কালা চাঁন, কবির উদ্দিন, জুলেখা খাতুন (২১), কমলা (৪৩), গিয়াস উদ্দিন, আনিছ মিয়া, সোহেল মিয়া (৩২), ছুবেরা খাতুন (৫৫), আব্দুস ছোবান (৪৫), তোফাজ্জল হোসেন (৩৮), তাজুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৫), মনোয়ারা খাতুন (৩২), ফয়েজ উদ্দিন ও আক্কাছ আলী।

ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৫ আসামি আটক এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link