শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা কেটে প্রায় ২৫টি জিআই তারের কয়েলসহ অন্তত ৩ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।
শুক্রবার (১২ জুন) ভোর রাতে মির্জাপুর বাজারের মা পোল্ট্রি কেইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস-এ এই চুরির ঘটনা ঘটে।
কারখানার মালিক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত কাজ শেষে তিনি প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকালে কর্মচারীরা কারখানায় এসে তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায় মালামাল সব এলোমেলো হয়ে পড়ে আছে। চোরেরা কারখানা থেকে প্রায় ২৫টি জিআই তারের কয়েল (প্রতিটি ৫০ কেজি ওজনের), একটি স্মার্ট মনিটর, একটি রড কাটিং মেশিন এবং ড্রয়ারে থাকা নগদ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে। এতে তার ৩ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এলাকায় মাদকাসক্তির হার বেড়ে যাওয়ায় ইদানীং চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

